ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

নিউজটি শেয়ার লাইক দিন
আন্তর্জাতিক ডেস্ক :তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। স্থানীয় সময় শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিওনেট এ তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৫ কিলোমিটার। জিওনেট জানিয়েছে, তে কাহা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে নিউজিল্যান্ডে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *