মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৮

নিউজটি শেয়ার লাইক দিন

মুন্সীগঞ্জে প্রতিনিধি:ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন।

আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *