ভেঙে গেলো বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসার!

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: সুদীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেরিল্যান্ডের মধ্যে। এক টুইট বার্তায় ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী। ধারণা করা হচ্ছে অর্থনীতি অসামঞ্জস্যতার কারণে নিজেদের ভিতর দ্বন্দ্বের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন যাবত ধরে। বিবিসি বাংলা এমনই তথ্য জানিয়েছে।

বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এ ফাউন্ডেশন।

বিল ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তারা বলেছেন, ‘আমরা একসঙ্গে দম্পতি হিসেব থাকতে পারব, এমনটা আর বিশ্বাস করি না।’

আশির দশকের শেষ দিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাদের পরিচয়। তাদের তিন সন্তান রয়েছে।

ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটস চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগে জড়িত। এ উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্যকাজে লাগানো।

বিবিসি জানায়, সত্তরের দশকে সহপ্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলেন বিল গেটস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ সম্পদের মালিক হন তিনি।

ট্ইুটার বার্তায় বিল ও মেলিন্ডা বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা পরবর্তী জীবনে দুজনে একসঙ্গে থাকতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *