হত্যা মামলায় যশোর যুবদলের সম্পাদকসহ চারজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার,যশোর: যশোরে ছাত্রদল নেতা রুবেল হত্যায় জড়িত থাকার দায়ে পুলিশ যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ সহ ৪ জনকে আটক হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যশোর কোতয়ালী থানা পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে আদালতে হস্তান্তর করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তাজুল ইসলাম  বলেন, বেশ কিছুদিন আগে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেল কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় রুবেলের পরিবার বিএনপি নেতা যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ সহ বেশ কিছু নেতাকর্মীর নামে হত্যা মামলার সাথে জড়িত থাকার মামলা দায়ের করেন। একপর্যায়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর রেল গেট, জেলা স্কুল এলাকা সহ বিভিন্নন স্থানে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ সহ ৪ জনকে আটক করাা হয়েছে। বিকেলে তাদের কে আদালতে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *