যশোর রেলগেট মডেল জামে মসজিদের ইমাম সড়ক দুর্ঘটনায় নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর রেল গেট মডেল জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আখতারুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৮ই  এপ্রিল রোজ বুধবার রাত সাড়ে দশটার দিকে যশোর সার্কিট হাউজের সামনে এক প্রাইভেটে কারের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ভর্তি করেন। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। তিনি প্রায় ১০ বছর যাবত যশোর রেলগেট জামে মসজিদ মডেল জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত সাড়ে দশটার দিকে রেলগেট মডেল জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে তার মেয়েকে মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে রেলগেটের বাসায় নিয়ে আসছিলেন। এসময় সার্কিট হাউস সামনে পৌঁছালে পিছন থেকে একটা প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খুলনা গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শনিবার দুপুরে রেলগেট জামে মসজিদে জানাজা শেষে তার গ্রামের বাড়ি চৌগাছায় দাফন করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় যশোর রেল গেট জামে মসজিদের ইমামের মৃত্যুর খবর পেয়েছি। তবে তার পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালক কে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *