হাসপাতাল থেকে পালানো করোনা রোগী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া দশ করোনা রোগীকে আটক করেছে পুলিশ । তাদেরকে আবারও যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় ভেরিয়েন্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে তার জন্য তাদেরকে আবারও যশোর জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

এদিকে, ভারত ফেরত রোগীরা পালিয়ে যাওয়ায় করোনার ভারত ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও নাগরিক কমিটির নেতারা।
করোনার মহামারির কারণে ভারত ফেরত করোনা পজেটিভ রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার নির্দেশ ছিল সরকারের। সে মোতাবেক বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা করোনার পজেটিভ রোগীদের যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠান। হাসপাতালে ভর্তি ১০জন রোগী শনিবার ও রোববারের মধ্যে যেকোনো সময় পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে জানায়, ভারত ফেরত ৭জন ও স্থানীয় ৩জন করোনা পজেটিভ রোগী পালিয়ে গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, কয়েকদিন আগে ভারত থেকে আসা করোনা রোগীরা জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর ওয়ার্ডবয় তাদের সাথে করে করোনা ওয়ার্ডে নিয়ে যাচ্ছিলো। ওয়ার্ডে পৌঁছানোর আগেই তারা পেছন থেকে পালিয়ে যায়। বিষয়টি জানার পর তাদের ফিরিয়ে আনতে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়। একপর্যায়ে পুলিশ তাদেরকে শনাক্ত করেে তাদেরকে আটক করেছে।তাদেরকে আবারও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তাদের চিকিৎসার যেেন কোন ত্রুটি না হয় সেদিকে জোর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *