স্টাফ রিপোর্টার: যশোরে ইসরাইল খান বিপ্লব (২৭) নামে এক মাদক ব্যবসায়ী ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে যশোর পালবাড়ি কাঁচা বাজার মেসার্স হালিম স্টোরের সামনে অভিযান চালিয়ে র্যাব-৬ এর সদস্যরা এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে। আটক ইসরাইল খান বিপ্লব যশোর সদর থানার নওদা গ্রামের মৃত কুদ্দুস খানের ছেলে।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক ইসরাইল খান বিপ্লব এলাকা চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রাত ৯ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটক বিপ্লব ইয়াবা ট্যাবলেট নিয়ে পালবাড়ি এলাকায় অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯৫ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।