যশোরে পিস্তলসহ সন্ত্রাসী ইমন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে পিস্তলসহ আরিফুজ্জামান ইমন (২১) নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে যশোর শংকরপুর গোলপাতা মসজিদের সামনে থেকে এ পিস্তলসহ তাকে আটক করে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। আটক আরিফুজ্জামান ঐ এলাকার মেহেদী হাসানের ছেলে।


যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক আরিফুজ্জামান ইমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে যশোর শংকরপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যাবলী পরিচালনা করে আসছিল । বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আরিফুজ্জামান একটি আগ্নেয়াস্ত্র নিয়ে শংকরপুর গোলপাতা মসজিদের সামনে অবস্থান করছে। এ সময়় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। বিকালে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দিয়ে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্ততর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *