সাংবাদিক তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা মামলায় আটকের পর কারাগারে

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি:খুলনায় সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তৈয়ব এনটিভির খুলনা প্রতিনিধি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান। বুধবার সকালে তাকে ডিজিটাল নিরাপত্তা  মামলায় আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে খুলনা শহরের নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, মঙ্গলবার তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা করেন। তিনি কেসিসি মেয়রকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আদালতে তুললে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *