চৌগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা উপজেলায় লতা ফকির মন্ডল (৫০) নামে মাদক ব্যবসায়ী ৮২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে যশোর র‌্যাব সদস্যরা চৌগাছা উপজেলার মাড়ুয়া আজিজুল উলুম কওমী মাদ্রাসার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এ গাঁজাসহ তাকে আটক করে। লতা ফকির ওই এলাকার মৃত বাহার আলী মণ্ডলের ছেলে।

যশোর, র‌্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক লতা ফকির এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরেে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

বুধবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জাানতে পারি লতা ফকির জেলার চৌগাছা উপজেলার মাড়ুয়া সাকিনের ৬ নং ওয়ার্ডস্থ আজিজুল উলুম কওমী মাদ্রাসার দক্ষিনে পাশের গাজা কেনাবেচা করছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৮২০ গ্রাম গাঁজাসহ তাকে হাতে নাতে আটকট করা হয়। রাতে কার বিরুদ্ধ মাদক আইনে মামলাা দিয়ে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *