যশোরে মাস্ক না পরায় ১১ পথযাত্রীকে জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে দ্বিতীয় ধাপে লকডাউন শুরু হতে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের  ব্যবহার বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যশোর জেলা ভ্রাম্যমাণ আদালত ।

যশোরে মাস্ক ব্যবহার না করাই ১১ পথযাত্রীকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ডিসি অফিসের সামনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করা পথযাত্রীদের এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে যশোর ভ্রাম্যমান আদালতের পেশকার জালাল উদ্দিন।

 

যশোর ভ্রাম্যমান আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, মাস্ক ব্যবহার না করায় ১১ পথ যাত্রীর প্রত্যেককে দুশ টাকা করে দুই হাজার দু’শ জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশিদ ৫ পাঁচজনকে এগারো শো টাকা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার ছয় জনকে সাড়ে এগারো শো টাকা জরিমানা করেন।

সংক্রমণ রোধে প্রতিদিনই এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *