স্টাফ রিপোর্টার:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে নিহতের ঘটনার জেরে আজ রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। এই হরতালকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠ পর্যায়ে নিয়োজিত সদস্যদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেয়া হয় বলে যশোর পুলিশের পক্ষ থেকে একাধিক সূত্র এ তথ্য এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ ও র্যাব সদর দফতরে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে।
যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসেন বলেন, ‘চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব সদস্যদেরপ্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি র্যাব সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যবেক্ষণ শুরু করেছে। কেউ হরতালের নামে সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, হরতালের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। আমরা প্রতিদিনের ন্যায় সীমান্ত অঞ্চল গুলিতে টহল ব্যবস্থা রেখেছি।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, হরতালের নামে বিক্ষোভ, মিছিল, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিশীলতার করার চেষ্টাা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে যশোর শহর জুড়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।