বেনাপোল প্রতিনিধি ঃসুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগঁও গ্রাম সহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর লুটপাট ও হামলার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের আটক ও দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে যশোরের শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪শে মার্চ) সকাল ১০ টার সময় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এ মানববন্ধন পালিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন,শার্শা উপজেলার হিন্দু ও বোদ্ধ খৃষ্টান পূজা উদযাপন ঐক পরিষদ কমিটির সভাপতি জয়দেব সিংহ ও সেক্রেটারি সুকুমার দেবনাথ ও বেনাপোল পৌর পূজা উদযাপনের সভাপতি শান্তি পদ গাঙ্গুলী ও সেক্রেটারি উজ্জল কুমার বিশ্বাস। এছাড়াও শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক,শিউলী রাণীদে,হৈমন্তী,বনশ্রী বিশ্বাস,মমতা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনকারিরা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান।