সোহাগ হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । শনিবার সকাল ১০টার দিকে ধান্যখোলা সীমান্তে ধান্যখোল বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে। তবে বিজিবি সদস্যরা কোন মাকদপাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে, দূর্গাপুর গ্রামের আক্তার ভারত থেকে বিপুল পরিমান হিরোইন ও ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে তার বাড়িতে মজুত রেখেছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের বারান্দা হতে ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন,৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে পাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান।