চৌগাছায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

শামীম হোসেন, চৌগাছা: যশোরের চৌগাছায় ট্রাক চাপায় নূর নাহার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার স্বামী ও শিশুকন্যা। নিহত নূর নাহার চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে।

শুক্রবার  দুপুরের দিকে যশোরের চৌগাছার কয়ারপাড়া বাজার তানজিলা অটো ব্রিকসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, শুক্রবার দুপুরের দিকে মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে চড়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন নূর নাহার। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌঁছালে তানজিলা অটো ব্রিকসের একটি ট্রাক পেছন থেকে তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নূরনাহারের মৃত্যু হয়।

এলাকাবাসী আহত স্বামী ও শিশুকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *