বেনাপোলে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুলু আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোলে ১ কেজি গাঁজাসহ জুলু(৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।  বুধবার দিবাগত রাত বারোটার দিকে বেনাপোল পুকুর পাড় জামে মসজিদের পাশে লামিয়া ইলেকট্রনিক্স সামনে থেকে এ বিপুল পরিমাণে গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব-৬,যশোরের সদস্যরা। আটক জুলু বেনাপোল ভবারবেড় গ্রামের রোস্তম আলীর ছেলে।

 

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কর্নেল সরোয়ার হোসাইন বলেন, মাদক ব্যবসায়ী জুলু দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসাা করে করে আসছিল। এক পর্যায়ে গোপনে সংবাদ আসে গতকাল রাতে জুলু বেনাপোল পুকুর পাড় জামে মসজিদের পাশে লামিয়া ইলেকট্রনিক্স এর দোকানের সামনে গাজা বেচাকেনাা করছে। এ সময় রাত বারোটার দিকে ফোর্স নিয়ে সেখানেে অভিযা চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়়়। আজ দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *