নেশার টাকা না পেয়ে নিজের কন্যাশিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

দিনাজপুর সংবাদদাতা: নেশার টাকা না পেয়ে ২২ দিনের নিজের কন্যা শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড নেশাগ্রস্ত পিতা। এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে । এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে দিনাজপুর জেলার  ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে। আটককৃত সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায় আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে ঝগড়া ও মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নেই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার  আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাইরে বেরিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল  থেকে ঘাতকে আটক করা হয়েছে। স্থানীয়রাা জানান ঘাতক  একজন মাদক সেবী । ঘাতক সুভাষ প্রায় বাড়িতে মাদক গ্রহণের জন্য স্ত্রীর কাছে টাকা টাকা দাবি করত। টাকা দিতে না পারলে সেই স্ত্রীকে বেধড়ক মারধর করতো। আজ সকালে সে আবার ও নেশার টাকার জন্য তার স্ত্রীর কাছে টাকাা দাবি করে।  টাকা দিতে না পারায় প্রথম স্ত্রীকে মারধর করে। স্ত্রী তার শ্বশুুরের গৃহে পালিয়ে গেলে তার ২২ দিনের কন্যাশিশুটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *