স্টাফ রিপোর্টার: খুলনা জেলার ডুমুরিয়া থানার রুদাঘরা এলাকা থেকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ মনিরুল ফকির (৩৩) নামে এক যুবককে আটক করেছে। সংবাদ সকাল সাড়ে দশটার দিকে এসব অস্ত্র সহ তাকে আটক করেন র্যাব সদস্যরা। আটক মনিরুল ফকির খুলনা রুদাঘরা এলাকার পীর মোহাম্মদ ফকিরের ছেলে। র্যাব জানায় সে দীর্ঘদিন এলাকায় মানুষকে ভয় ভীতি দেখিয়ে সন্ত্রাসীী কার্যকলাপে লিপ্ত ছিল।

র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন লেঃ বলেন, গোপন সংবাদের ভিত্তিতেে জানতে জানতে পারি মনিরুল ফকির এলাকায় অস্ত্র নিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। আজ সকাল গোপনে সংবাদ আসে মনিরুল ফকিরের বাসায় আগ্নেয়াস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে দশটার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের ভেতর খাটের নিচেে থেক দুটি পাইপগান উদ্ধার করা হয়। পরে তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।