স্টাফ রিপোর্টার:রাজধানীতে পুলিশের এক এএসআইসহ দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে গেণ্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল তাদের গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করে বলে ওসি মো. সাজু মিয়া জানান।
গ্রেপ্তার এএসআই মো. আজিজ যাত্রাবাড়ী থানায় কর্মরত। আর অন্য জনের নাম মো. রাজ্জাক।
ওসি সাজু মিয়া বলেন, আজিজের কাছে ১০০টি এবং রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে গেণ্ডারিয়া থানায়।