বেনাপোল সংবাদদাতা :যশোরের শার্শা ১১.৫ কেজি ভারতীয় রুপাসহ আলী হোসেন নামে এক পাচারকারী আটক হয়েছে। রবিবার সকালে বাগআঁচড়া জিবলীতলা পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে রূপাসহ তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। আটক আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম রুপা সহ আলী হোসেন কে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় রুপাগুলি ভারত হতে এনেছে এবং ঢাকায় নিয়ে যাচ্ছিলো।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।