মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমদের জয় জয়কার

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বের মানুষের এখন একমাত্র লক্ষ মার্কিন নির্বাচনের দিকে। কে হবেন আগামী দিনের মার্কিন সিংহাসন এর মালিক। দেশে দেশে এ নিয়ে চলছে জল্পনাকল্পনা। আমেরিকাতেও ইতিমধ্যে ক্ষমতাসীন দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ডোনাল্ড ট্রাম্প পরাজয়ের কথা ভেবে ইতিমধ্যে ভোটে বিপুল পরিমাণে কারচুপি হয়েছে অভিযোগ নিয়ে আদালতে মামলা করেছে। কিন্তু সে মামলা ধোপে টেকেনি। আদালত ইতিমধ্যে তার সেই মামলা খারিজ করে দিয়েছে। এখন ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন জো বাইডেন।অনেক রাজ্যে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ফোর্স রয়েছে কঠোর অবস্থানে। তারা বলছে যে কোনো পরিস্থিতিতে আমেরিকান নির্বাচনকে কলঙ্কিত করতে দেওয়া হবে না।নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স সেটা কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছে। তবে মুসলিম প্রার্থীরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থীরা ইতিহাস সৃষ্টি করেছেন। ৫৯তম মার্কিন নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছে বিজয়ীদের কাতারে।

জানা গেছে, ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মৌরি টার্নার। দিলাওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদেহ। উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথম বারের মতো বিজয়ী হন সামবা বালদেহ। ফ্লোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন।

এভাবে ডেমোক্রেট থেকে মুসলিমদের এ বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। এছাড়া দ্বিতীয় বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব।

মুসলিম প্রার্থীরা নির্বাচনের জয়ী হওয়ায় আমেরিকা প্রবাসী মুসলিমরা  উচ্ছ্বাসিত। জয়ী প্রার্থীদের প্রবাসীরা ফেসবুক ও টুইটারে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন। অভিবাসী আমেরিকানদের প্রত্যাশা তাদের হয় ক্যাবিনেটে মুসলিমদের দাবি গুলো উত্থাপন করবে এসব ক্যাবিনেট প্রতিনিধিরা। কারণ আমেরিকান বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন সময়ে। তাই আমেরিকাতে মুসলিমদের জয়জয়কার তারা উচ্ছ্বসিত ও আবেগপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *