স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ৩০২ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের র্যাব সদস্যরা যশোরের শার্শা পাকশী চন্দনপুর খান রাইস মিলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে আটক করেন। আটক কবির হোসেন রামচন্দ্রপুর এলাকার মৃত নওশের আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব সদস্যরা।

যশোর. র্যাব-৬,সিপিসি -৩. কোম্পানি কমান্ডার. লেফটেন্যান্ট্ট কর্নেল সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক যুবক ফেনসিডিল নিয়ে পাকশী বাজার এলাকায় অবস্থান করছে। এ সময়় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ কবির কে আটক করা হয়।
শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।