স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ কে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২নং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মেহেদী হাসান মিন্টু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু সুখেন মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি লাইজু জামান,জেলা পরিষদের সম্মানিত সদস্য হাজিরা পারভীন ,সাবেক তুখোড় ছাত্র নেতা লুৎফুল কবির বিজু, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ,জেলা যুবমহিলা লীগের সভাপতি মজনুন নাহার নাজনীন সোনালী,ছাত্রনেতা ইমরান হাসান, শান্তদে প্রমুখ।