বেনাপোল সংবাদদাতা: বেনাপোলে পৃথক পৃথক স্থান থেকে ২ কেজি ৬ শত গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী বেনাপোল গাজীপুর এলাকার মনিরুলের স্ত্রী শহরন খাতুন (৪০) , অপরদিকে বেনাপোলে গ্রামের রনির বাড়ি থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাঁজা রাখার অপরাধে পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মাসুম পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে ছোট আঁচড়া হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে।
এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নেতৃত্বে একটি টিম ছোট আচড়া পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শহরন খাতুনকে হাতেনাতে আটক করেন।তার নামে মামলা হয়েছে।
অপর দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নেতৃত্বে ভবারবের গ্রামে রনির বাড়িতে । তবে গাাঁজা রাখার দায়ে কাউ কে আটক করা যায়নি। গাজা ব্যবসায়ীকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। শুক্রবার দুপুরে পুলিশের অভিযানে গাজীপুরের মনিরুল এর স্ত্রী মাদক সম্রাজ্ঞী মাদক শহরণ বেগমক দু কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। দুপুরে তার নামে বেনাপোল থানায় মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।