‘সমকামী’ দুই কিশোরীর প্রেম, পালিয়ে যাওয়ার সময় ধরা

নিউজটি শেয়ার লাইক দিন

পটুয়াখালী সংবাদদাতা: সামাজিক যোগাযোগের মাধ্যমে দুই ষোড়শী মেয়ের পরিচয় হয় । দুজনে ই পটুয়াখালী বাউফল এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী। এরপর দুজনের ভিতরে গভীর সম্পর্ক। সেই সম্পর্ক থেকে দুজনে এক সময় ‘সমকামী’ তে পরিণত হয়। এরপর পরিবার-পরিজনের বাধা উপেক্ষা করে একপর্যায়ে তারা পটুয়াখালীর উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিধিবাম বুধবার দুপুরে র‌্যাব-৮ সদস্যরা ওই দুই সমকামী কিশোরীকে এমভি সুন্দরবন-৫ নামক লঞ্চযোগে পটুয়াখালী পৌঁছালে সেখানকার লঞ্চঘাট থেকে তাদের আটক করেন। এরপরে তাদের  জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছ বলে র‌্যাব সদস্যরা এমন  তথ্য সংবাদকর্মীদের জানিয়েছে।

সমকামী দুই কিশোরীর প্রেম পালিয়ে যাওয়ার সময় র‌্যাব হাতে আট

র‌্যাব সদস্যরা আরও জানান, বুধবার সকালে বাউফল উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ করে তার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে রিতা নামে (ছদ্মনাম)তার আরেক বান্ধবীকে আটক করা হয়।বুধবার সকালে এমভি সুন্দরবন-৫ নামক লঞ্চযোগে পটুয়াখালী পৌঁছালে সেখানকার লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। পরে ওই দুই কিশোরীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।এক বছর আগে বাউফল পৌর শহরের মহিলা কলেজ এলাকার কিশোরীর রিতা (ছদ্মনাম)(১৬) সাথে গলাচিপা উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোড এলাকার অপর এক কিশোরীর মিতা(১৬) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সম্পর্ক গ‌ড়ে ওঠে। এক পর্যায়ে তারা  ‘সমকামী’তে পরিণত হয় এবং একে অপরকে ভালোবাসে। গত ২২ অক্টোবর দুই কিশোরী তাদের নিজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর বাউফলের রিতার পরিবার থানায় অপহরণের অভিযোগ ক‌রে। পরে র‌্যাব-৮ বুধবার সকালে ওই দুই কিশোরীকে পটুয়াখালীর লঞ্চঘাট এলাকা থেকে আটক করে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাউফল থানার অফিস ইনচার্জ (ওসি) মোস্তাফজুর রহমান জানান, অভিযুক্ত কিশোরীর বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। এছাড়া বুধবারে বাউফলে আর এক কিশোরীকে অপহরণের দায়ে একটি মামলা দায়ের হয়। এরপর র‌্যাব সদস্যরা তাকে ওই কিশোরী সহ আটক করেন। পরে র‌্যাব সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তর করেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *