কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কলারোয়া সংবাদাতা: কলারোয়া সীমান্তে ১৮ পিস সোনার বারসহ হাসান আলি (৫০) নামে এক পাচারকারি আটক হয়েছে। বুধবার বিকালে কলারোয়া কেড়াগাছি সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এ বিপুল পরিমাণ সোনাসহ তাকে আটক করে।

আটককৃত হাসান যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। এ সময় সোনা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে  বিজিবি।

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যম্পের হাবিলদার নুর আলম জানান, টহলদল নিয়ে বিকেলে কোড়াগাছী সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত থেকে সন্দেহভাজন ব্যক্তি মো. হাসান আলীর গতিরোধ করে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছে থাকা দুইটি পোটলায় লুকিয়ে রাখা দুই কেজি সোনা জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কলারোয়া কেড়াগাছি সীমান্তে অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। এরপরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৮ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সন্ধ্যায় কলারোয়া থানায় পাচারের মামলা দিয়ে হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *