লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় রাধাগোবিন্দ মন্দিরে বোরকাা পড়ে সেজদা দেয়ার সময়়ে আলেয়া (৪০) নামেে এ নারী আনসার-ভিডিপির হাতে আটক হয়েছে। ওই নারী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারুনের স্ত্রী। শনিবার রাতে উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধাগোবিন্দদ মন্দিরে এ অপ্রীতিকর ঘটনার।
পূজা কমিটির সদস্য বাপন, বিজন, সুজা সহ অনেকেই জানান হঠাৎ করে ওই নারী বোরকা পড়ে মন্দির এলাকায় ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে পূজা মন্ডপের বাজনদার দের সাথে তার কথা কাটাকাটি হয়। কিছু সময় পরে ওই নারী মন্দিরে উঠে সেজদা করতে থাকে। বিষয়টি নিয়ে সাথে সাথে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এসময় পূজা মন্দিরে পূজা উপলক্ষে কর্তব্যরত আনসার সদস্যদের কে জানালে বোরকা পরিহিত মন্দিরে উঠে সিজদা দেওয়া ওই নারীকে আটক করে। পরে আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ওই নারীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আনসার সদস্যরা প্রাথমিকভাবে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তিনি মাজার ও তরিকার ভক্ত। তাই হঠাৎ করে সে মন্দিরে উঠে সিজদা দেয়া শুরু করেন।
হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে পূজা চলাকালীন ‘সিজদা’ দেওয়া শুরু করে আলেয়া নামের বোরকা পরিহিত ওই নারী। এমনকি যারা ঢোল-তবলা বাজায়, তাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণও শুরু করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পাশে অবস্থানরত আনসার ও ভিডিপি টহলদল খবর পেয়ে মন্দিরে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। তবে স্থানীয়দের মধ্যে অনেকেই বলছে, ওই নারীর মাথার সমস্যা আছে যে কারণে সে হঠাৎ করে মন্দির প্রবেশ করে সেজদা দেয়া শুরু করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মন্ত্রী আলেয়া নামে এক মুসলিম নারী বোরকা পড়ে মন্দিরে উঠে সেজদা দেয়ার দায়ে দায়িত্বরত আনসার ভিডিপি সদস্যরা ওই মহিলারা আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই নারী তরিকা পন্থী ও মাজার পূজারী। অনেকে আবার জানিয়েছে ওই নারী মাথায় সমস্যা আছে। যে কারণে মাঝেমধ্যে ওই নারী নাকি এমন উল্টাপাল্টা কাজ করে। তাই বিষয়টি এলাকার ইউপি সদস্য ফজলুল হকে জানানো হয়। পরে ওই ইউপি সদস্য থানায় এসে নিজের জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে যায়।