চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে গরুর রাখাল নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল (১৮) নামে এক গরুর রাখাল নিহত হয়েছে। রোববার ভোর চারটার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঠাকুরপুকুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গতকাল রাতে ওই যুবক গরু আনতে ভারতে যায়। ভোর ৪টার দিকে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে সে নিহত হলে বিএসএফ সদস্যরা তাকে টানতে টানতে ভারতীয় সীমান্তে নিয়ে যায়। এ ঘটনায় ভারতের মালোপাড়া বিএসএফ ক্যাম্পে প্রতিবাদ ও পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি বলে তিনি জানান।

Summary
Chowadanga BSF killed the cow Boy
Article Name
Chowadanga BSF killed the cow Boy
Description
Most time BSF killed the Bangladesh cow boy. Today Chowadanga BSF killed the cow Boy
Author
Mithu
Publisher Name
novanews24.com
Publisher Logo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *