নেত্রকোনা সংবাদদাতা:নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় ট্রেন লাইনের তিনজনের লাশ পাওয়া গেছে। তবে স্থানীয়রা বলছে ট্রেনে কাটা পড়ে মারা গেছে নাকি পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে ট্রেন লাইনে নিয়ে এসে। বিষয়টি নিয়ে তদান্ত করা উচিত। রোববার রাতের কোন এক সময়ে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে তাদের তিনজনের লাশ রেললাইনের উপর ক্ষত-বিক্ষতভাবে পাওয়া যায়। তারা বলছে দূর্ঘটনায় মারা গেলে একই সাথে তিন জন মারা যাওয়া কিভাবে সম্ভাব? যেহেতু রাতে তারা মাছ ধরতে গিয়েছিল। তাই বিষয়টি ভালভাবে তদান্ত করার দাবি জানিয়েছে তারা।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, ট্রেন লাইনে তিন জনের লাশ পাওয়ার খবর শোনা গেছে। খবর শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এটি দূর্ঘটনা নাকি হত্যা তা তদান্ত করা হচ্ছে বলে তিনি জানানন।