বেনাপোলে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কেজি গাঁজাসহ নুরুল ইসলাম টিপু(৬৫) নামে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। সে খুলনা দিঘলিয়া এলাকার আমির আলী ছেলে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বেনাপোল রেলষ্টেশন রোডে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান জানান.গোপন সংবাদে জানতে পারি নুরুল ইসলাম টিপু নামে এক মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে বেনাপোল রেলষ্টেশন পাকা রাস্তা হয়ে বাজারের দিকে যাবে।

এসময়ে এসআই রোকনুজজামান ও এএসআই মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।শনিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *