যে কারণে প্রতিদিন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ও ক্যাবল টিভি

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:আগামীকাল থেকে দেশের ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঝুলন্ত কেবল লাইন অপসারণের নীতি প্রত্যাহারের দাবিতে রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।

শুক্রবার (১৬ অক্টোবর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ডিএসসিসি আগামীকালের মধ্যে ঝুলন্ত তার অপসারণ থেকে না সরে আসে, তাহলে আগামী ১৮ অক্টোবর থেকে সব ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে।

এর আগে, ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিওএবি) ১৭ তারিখের মধ্যে এ সমস্যা সমাধান করতে আল্টিমেটাম দিয়েছিল

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *