ইউরোপ জুড়ে আবারো করোনায় বিপর্যস্ত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সাড়ে তিন লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। বিশেষ করে ইউরোপ জুড়ে আবারও মহামারী রূপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের তিন কোটি ৭১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় পৌনে তিন কোটি।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে শুক্রবার (০৯ অক্টোবর) মারা গেছেন প্রায় একহাজার মানুষ। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজারের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে প্রায় ৯শত মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি।

এদিকে, ইউরোপে গত ২৪ ঘণ্টায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ একলাফে রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

স্পেন সরকার আঞ্চলিক কর্তৃপক্ষের বিরোধিতার মধ্যেও করোনা সংক্রমণের রাশ টেনে ধরতে রাজধানী মাদ্রিদে ১৫ দিনের জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে। আর, ফ্রান্সে আরো চারটি শহরে শনিবার থেকে বার, রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, পোল্যান্ডে এ সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ায় শনিবার (১০ অক্টোবর) থেকে দেশজুড়ে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে জার্মানি ও যুক্তরাজ্যেও। ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আবারো সব বার, রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি তিন স্তরের লকডাউন বিধি আরোপের পরিকল্পনা করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *