প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

নিউজটি শেয়ার লাইক দিন

আবহাওয়া ডেক্স: এখনো ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো বাংলাদেশের সীমান্ত এলাকা ও ভারতের কলকাতার অধিকাংশ জায়গা। বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশের বেশ কিছু উপকূলীয় এলাকাও। সে রেশ যেতে না যেতে সাগরে আবারো আবারো ফুঁসে উঠেছে নতুন ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে গতি। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

সোমবার (১২ অক্টোবর) সকালে শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে ওই রাজ্যের ভেতরে প্রবেশ করবে এই ঝড়।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৬৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের কারণে লাল সংকেত জারি করা হতে পারে বলে জানানো হয়েছে।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *