বেনাপোলে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার দুপুরে ভবারবেড় পশ্চিম পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।আটককৃতরা  হলেন- যশোরের নরেন্দ্রপুর গ্রামের আজিজের মেয়ে মনি খাতুন (৩৭) ও বাগেরহাট জেলার আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৪)।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ  (ওসি) মামুন খান  , বলেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে আজ দুপুরে বেনাপোল ভবারবেড় পশ্চিম পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ও দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ব্যাগে তল্লাশি করে তিন কেজি গাঁজা জব্দ করে পুলিশ। দুপুরে তাদের নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *