নোয়াপাড়া সংবাদদাতা: যশোরের অভয়নগরে রহমত গাজী (৬৫) নামে এক গাছির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। । বুধবার বিকেলে উপজেলার ভাঙ্গাগেট লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে ওই ওই গাছির মরদেহ উদ্ধার করে অভয়নগর ফায়ার সার্ভিস একটি দল।
নিহত রহমত গাজীর স্বজনরা জানান,দুপুরে রহমত বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন নারকেল পাড়তে। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধা ঘণ্টা পর দেখতে পান সে গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন।এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর একটি উদ্ধারদল প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে ওই গাছির লাশ উদ্ধার করে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রহমতকে একটি নারকেল গাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।