করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় দীর্ঘদিন আক্রান্ত হম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যু হয়েছে। এছাড়া তিনি মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন। মস্তিষ্কেরঅস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ।সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি।

গত ৯ অগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই অপারেশন হয় তার মাথায়। এছাড়া এর আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। টুইটে তিনি লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টা ও পুরো ভারতের মানুষের প্রার্থনা, দোয়া সত্ত্বেও আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *