ডেস্ক নিউজ:চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।এর আগে তিনি বলেছিলেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেওয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন আইসিডিডিআর’বি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। গত ২২ জুলাই ঢাকায় চীন দূতাবাসের ডেপুটি হেড ইয়ান হুয়ালং জানিয়েছিলেন, ভ্যাকসিনের তৃতীয় এবং শেষ পর্যায়ের ট্রায়ালে বাংলাদেশে প্রথম স্বেচ্ছাসেবক হবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।