ডেস্ক নিউজ: একদিনের ব্যবধানে দেশে কর নাই আরও ৪৫ জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জন।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে।
বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৩৮৫টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৩৪ এবং নারী ১১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মারা গেছেন তিনজন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৩ দশমিক ৫২ শতাংশ।