শার্শায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ইকোপার্কের ভিতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে খিদির আলী (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(২৫আগস্ট) দুপুরে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে জরিমানা করা হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রাসনা শারমিন মিথি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *