কাগজ দিয়ে বল পেন তৈরি করে সাড়া ফেলেছেন নাসিমা

নিউজটি শেয়ার লাইক দিন

শারমিন সুলতানা: কাগজ দিয়ে বলপেন উদ্ভাবন করে সারাদেশে সাড়া জাগিয়েছে নাসিমা। সংসারে প্রতিবন্ধী স্বামী দুই ছেলে ও এক মেয়েকে জীবন যুদ্ধে বাঁচাতে গিয়ে নাসিমার এ উদ্যোগ। আর রীতিমতো এই উদ্যোগ উদ্ভাবনী শক্তিকে রূপান্তরিত হয়ে ইতোমধ্যে সারা দেশে সাড়া জাগিয়েছে।

যশোরের লোন অফিস পাড়ায় বসবাস করে নাসিমা। নাসিমার দুই ছেলে-মেয়ে ও প্রতিবন্ধী স্বামীর জীবন বাঁচাতে  প্রতিনিয়ত যুদ্ধ করে চলছেন । আর্থিকভাবে একটু স্বচ্ছ্বল ও স্বাবলম্বী হওয়ার কঠোর অধ্যবসায় নিয়ে আর পরিবেশ দূষণের কথা চিন্তা করে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে প্লাস্টিকের পরিবর্তে তৈরি করেছেন কাগজ দ্বারা তৈরি পরিবেশবান্ধব বলপেন। সাংসারিক কাজের ফাঁকে তিনি তৈরি করেন এই পরিবেশবান্ধব কলম! তিনি এতে ব্যবহার করেন রঙিন কাগজ, আঠা, শিষ! এই কাজে তাকে সাহায্য করে তার ছেলে।

নাসিমা জানান, আমি শুনেছি যশোরের বর্তমান পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় অত্যন্ত মানবিক একজন পুলিশ অফিসার। লকডাউনের সময় থেকে অসহায়দের নগদ অর্থ ও প্রচুর খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন তিনি।  সেই আশায় আমিও পুলিশ সুপারের সাথে দেখা করতে তাঁর কার্যালয়ে যায়। এসময় আমি পুলিশ সুপার মহোদয় কে আমার কাছ থেকে কিছু কলম ক্রয়ের অনুরোধ করি । তিনি মানবিক দৃষ্টি বিবেচনা করেন এবং পরিবেশ বান্ধব এই কলমটির গুরুত্ব অনুধাবন করে সাথে সাথে অফিসে ব্যবহারের জন্য আমার কাছ থেকে কলম কিনেন এবং সকলের মাঝে বিতরণ করেন! যশোর পুলিশ লাইন্স স্কুলে পরিবেশ বান্ধব এই বলপেন ব্যবহার করার জন্য নির্দেশ দেন! অন্যান্য স্কুল, কলেজ ও ব্যাংক গুলোতে অনুরোধপত্র পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করেন! এমনকি পুলিশ সুপার মহোদয় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং নাসিমা আক্তার কে পরিচয় করিয়ে দেন!

যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আজ দেশে অনেকে অভাবের তাড়নায় নানা প্রকার অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছেন কিন্তু নাসিমা আক্তার সে পথ গুলো অনুসরণ না করে এবং পরিবেশের কথা চিন্তা করে পরিবেশবান্ধব বলপেন তৈরি করেন!তাই সবার উচিত পরিবেশ দূষিত হয় এ ধরনের বলপেন পরিহার করে এ পরিবেশ বান্ধব কাগজের তৈরি করে বলপেন ক্রয় করে তা ব্যবহার করা। শুধু যশোরবাসী না আমি মনে করি সারা বাংলাদেশের মানুষকে নাসিমার পাশে দাঁড়ানো উচিত। একদিকে একজন নিরীহ মানুষের পাশে দাঁড়ানো হবে। অন্যদিকে এই বলপেন ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ দূষণ রোধ হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *