করোনা: ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৬১৭, মৃত্যু ৪৪

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৬১৭ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর ফলে মোট করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জনে।বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১৭ জনের করোনা শনাক্ত করা হয়। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *