করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ৪২,নতুন শনাক্ত ২৯৯৫ জন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৯৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৪ হাজার ৪৯৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ জনে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, করোনা শনাক্তের জন্য দেশের ৮৬টি সরকারি ও বেসরকারি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৫০টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২ হাজার হাজার ৭৩৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৩০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।

নতুন যে ৪২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৭৮২ জন এবং নারী ৭৩১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *