বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১শত বোতল ফেন্সিডিল সহ শফিকুল ইসলাম(৪২) নামে এক যুবককে আটক করে পোর্ট থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী শফিকুল বালুন্ডা গ্রামের মৃত হাতেম আলী মোড়ল এর ছেলে। বুধবার(১২ আগস্ট) ভোর রাতে আটক করা হয়।আটকৃত মাদক ব্যবসায়ী বালুন্ডা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা উত্তর পাড়া গ্রামের মসজিদের সামনে পাকা রাস্থার উপর থেকে ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ১১, তাং- ১২/০৮/২০ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের রুজু করা হয়েছে। আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।