ভারতের করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড পেলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরজু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড (COORONA Warrior award) পেলেন বাংলাদেশের স্বনামধন্য এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। করোনা সংক্রমণ কালে নিম্ন আয়ের পরিবারের সহযোগিতা, প্রতিবন্ধী,পতিতাদের মাঝে নগদ টাকা, খাদ্য সামগ্রী বিতরণ জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। ২ই আগস্ট ২০২০ তারিখে ভারতের  গ্লোবাল হিউম্যান ইউনিভার্সিটি তাকে এ সম্মাননা দেন। উল্লেখ্য তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দেশের স্বনামধন্য এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে গত ৪৫ বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিম্ন ও অসহায় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনা সংক্রমণ কালে বিভিন্ন স্থানে হ্যান্ড ওয়াশিং স্থাপন, মুখের মাক্স , সাবান বিতরন সহ সচেতন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি দুস্থ ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ, পশুপালন,হস্তশিল্প, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে চলেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *