মেজার সিনহা হত্যাকান্ড: ঘাতক এসআই লিয়াকতও ওসিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের হওয়ার পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ (টেকনাফ)। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ (৪৮), বাহারছরা শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী (৩১), উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, সহাকারী উপপরিদর্শক লিটন মিয়া, উপপরিদর্শক টুটুল ও কনস্টেবল মো. মোস্তফা।

৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *