বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বড়আঁচড়া সীমান্তে ২০০ বোতল ফেনসিডিলসহ দু’যুবক আটক হয়েছে। আটককৃতরা হলেন, বড়আঁচড়া মুচিবাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে চিত্ত ঘোষ (২১ ) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে শিমুল (২৪ ) । বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বড়আঁচড়া সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিভুক্ত বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার লাল মিঞা জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা একটি মাদকের চালান ভারত থেকে নিয়ে এসে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে। এসময়ে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে দু’শ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তন্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ মামুন খাঁন দু’শ বোতল ফেনসিডিলসহ দু’মাদক পাচারকারীকে থানায় হস্তন্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।