এবার মরিচের ষোল কলা পূর্ণ, ৪০০ টাকা কেজি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগে পিয়াজের ষোলোকলা পূর্ণ হয়েছিল। সেই পেঁয়াজের তেজ কমতে না কমতেই  এখন কাঁচা মরিচের ষোলোকলা পূর্ণ হয়েছে। বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। ঈদের পর থেকে আকস্মিক কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন এক খুচরা বিক্রেতা।

জুনেদ নামের ওই খুচরা বিক্রেতা জানান, মঙ্গলবার নগরের সোবহানীঘাট পাইকারি বাজারে কাঁচা মরিচের কেনা দাম পড়েছে ৪০০ টাকা।

ভোক্তারা জানান, ঈদের আগ থেকে সিলেটের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। ঈদুল আজহার আগেরদিন পর্যন্ত বাজারে কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু, ঈদের পর থেকে বেড়ে গেছে দাম। এ কারণে ভোক্তারা পড়েছেন বিপাকে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *