কেশবপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোরের কেশবপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মনিরুজ্জামান (৩৮) নামে এক  মাদক ব্যবসায়ী  নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন ওরফে মধুর ছেলে।

উল্লেখ্য কেশবপুর থানা সহ যশোর কয়েকটি থানায়  ওইযুবকের নামে  ১৫টি মাদক মামলা রয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন  জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দু’দল মাদক ব্যবসায়ী টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে পুলিশকে লক্ষ করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশ ও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা ছত্র ভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে মনিরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *