৫ জানুয়ারি গেইল আসছে বাংলাদেশে

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে খেলতে আগামী ৫ জানুয়ারি ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। চলমান আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। এমনটাই নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির।

মুনতাসির গণমাধ্যমকে জানান, ‘আগামী ৫ জানুয়ারি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিবেন ক্রিস গেইল। ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবেন তিনি।’
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাকই হয়েছিলেন টি-২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে গেইলের সাথে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

আলাপ-আলোচনা শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছিল না না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। অবশেষে জানা গেলো গেইলের অংশগ্রহণের নির্দিষ্ট তারিখ।

গেইলকে ছাড়াই এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএলের শীর্ষে চট্টগ্রাম। নিজেদের মাঠে পরপর দু’ম্যাচে দু’শতাধিক রানও করে তারা। চলতি বিপিএলে সর্বোচ্চ ও বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানও করে বন্দর নগরীর দলটি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *