১৫ কোটি টাকায় বিক্রি ২৭৬ কেজির টুনা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:মাছ নয়, এ যেন মাছের রাজা! যেমন চমকে দেওয়া আকার, তেমনই এর তাক লাগানো দাম। জাপানের আওমরি এলাকায় ধরা পড়েছিল ওই মাছ। ওজন ২৭৬ কেজি। নাম ব্লফিন টুনা মাছ। আর নববর্ষের প্রথম দিন নিলামে সেই মাছের দাম উঠে বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকা! টোকিওর টোয়োসু মাছ বাজারে। নিলামে তা কিনে নেন সুশিজানমাই চেন রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা। অর্থাৎ, ওই টুনাটির কেজিপ্রতি দর দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ টাকা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *